চার শালির উপাখ্যান 😛
সুধাংশু রাউৎ 😛
শ্বশুর বাড়ি ভারি মজা আমার চার শালি
শালিরা যুক্তি করে মুখে মাখালো চুনকালি
চুনে ছিল বিছাতি কালিতে ছিল ঝুল
জানিনা বিয়ে করে কি করেছিলাম ভুল
রাতের বেলা ডাইনিং টেবিলে খাবার খেতে গিয়ে
আছাড় খেলাম মেঝেতে শালি চেয়ার নিয়েছে সরিয়ে
হাসাহাসি আর থামেনা গড়াগড়ি যায় দুষ্ট শালি
শালিরা এত বদ আমার মুখে মাখালো চুনকালি
রাতে খাট পালঙ্কে শুতে গিয়ে দেখি বউ আছে শুয়ে
অন্ধকারে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে
যেই না গায়ে হাত পড়েছে শালি তড়াং করে উঠে বলে
একি হচ্ছে দাদা বাবু নিজের মুখে চুনকালি মেখে নিলে
আরেক শালি অন্ধকারে ঘাপটি মেরে বাথরুম সারে
যেই না গেছি বাথরুমে হঠাৎ শালি চেঁচিয়ে বলে এসব কি হচ্ছে অন্ধকারে
আবার চুনকালি দিল শালি কপালে ছিল লেখা
এসব ঘটছে যুক্তি করে আমি এক রাম বোকা
সকাল সকাল চা দেয় আদরের ছোট শালি
নুনের চায়ে চুমুক দিয়ে মুখে মাখলাম চুনকালি
বউর উপর খুব রাগ একটু আমায় বলতে ও তো পারে
আসল চুনকালি এবার দেবে বউ কানে খবর করে
আমি নিরুপায় কি তার উপায় জেনেও হলাম বোকা
আর নয় আজ রাতেই ভেগে যাবো শালিদের দিয়ে ধোঁকা
ঠিক দুপুরে বসেছি বাইরে চার শালি জাপটে ধরে
আসল চুনকালি মুখে মাখায় বড়ই আদর করে
ওরে বাবা কি করি ভেবে মরি চুনকালির বড় জ্বালা
বড় শালা বলে ও জামাই তাড়াতাড়ি শ্বশুর বাড়ি ছেড়ে পালা।।
🌴🌴🌴
