কি হয়েছে আমার কিছুই আর ভালো লাগে না আর
কোনো কাজে যেন মন বসে না এখন আমার
প্রশ্নের কোনো উত্তর নেই কি হয়েছে আমার
শুনে রামায়ন জেনেছি পড়ে করিনি শেষ
কাব্য লিখেছি তবু সঞ্চয়িতা পড়া হয়নিকো শেষ
কি হয়েছে আমার কোন কিছুই যেন ভালো লাগে না আর
কি পেলে খুশি হব আর কি চাই আমার
ভালো লাগবে কিভাবে কেউ কি বলবে যদি জানা থাকে তার
অন্যের ভালো লাগা কেমন তা জানতে ইচ্ছে করে
তারও ভালো যদি কিছু না লেগে থাকে সে আমার ভালো না লাগা বন্ধু হতে পারে
মালবিকা বলেছিল আর কোন কিছুতে তার ভালো লাগে না
তারও ভালো লাগে না যখন আমার ওতো ভালো লাগে না আর
কথা মিলে গেলেও তবু মিলন কেন হলো না
আর যেন কোন কিছুতে আর ভালো লাগে না আমার।।
