একটি মানুষ একটি দল প্রতি মানুষের চিন্তা ভিন্ন
না মিললে মনের রং রং নেবো কিসের জন্য
ব্যবসায়ীদের কি এসে যায় রঙের বেচা কেনায়
মন পছন্দ রং তৈরী হচ্ছে দেশের আজব কারখানায়
বেনীআসহকলা গুষ্টির ষষ্টি রামধনু ও লজ্জা পায়
সবুজ গেরুয়া লাল মিশে কি রং শিল্পীর মাথা বিগড়ে যায়
এসো সবাই দোল খেলি আবিরের অনেক রং
খেলবো হোলি রং নেবো না করবো ঢং সাজবো সং
রাধাকৃষ্ণের হোলিখেলা কে দেখেছে কবে?
জীবনদায়ী রংয়ের খেলা কবে বন্ধ হবে?
————-
