স্বপ্নে দেখিয়াছি পৃথিবীকে সৌরজগতে ঘুরিতেছে অহরহ
জন্মিয়াছে মানুষ বাঁচিবার লাগিঘূর্ণিপাকে পাকাইছে বিরহ
বারো মাস তেরো পার্বণে ঋতুরা উঠিয়াছে মাতি
কুম্ভকর্ণ জাগিয়াছে কালচক্র ঘুরিতেছে মহাকাল ফুলাইতেছে ছাতি
সরিয়া যাও পাশ কাটাও পৃথিবীর গাড়ি এখানে থামিবে
সময় আসিয়াছে যুগের শেষ পথ ভোলা মানুষ এখানে নামিবে
স্বপ্ন বা সত্যি যাহাই হউক কেহই আর বাঁচিবে না
রাহুর গ্রাসে ভস্ম পৃথিবী রহিবে না মাটির ঢেলা
চাহিলে ও ছিঁড়িবে না সৌররশি পড়িবে না খসি মহাশৃন্যের এই ভেলা
পৃথিবীর মাটিতে ঝুলন্ত প্রানগুলি কখন দাঁড়ায় কখন কাঁদায় হাসায়
শত শত জীবন বাঁধিয়াছে সৌরসুত্রে বায়ুমণ্ডলে ভাসিয়া বেড়ায়
জীবের জীবন চক্র হইয়াছে বক্র সরলরেখায় চলিতে চাহেনা মানুষ
আর বুঝি টিকিবে না বাঁধন ছিঁড়িবে পৃথিবী উড়িয়া যাইবে হইয়া ফানুস।।
