থামিনি কোনদিন=
থামাতে চেয়েছিল কেউ কখনো, থামিনি কোনদিন,
জেদের পাহাড়ে লুকিয়েছি, ভীড়ে কোলাহলে,
এভারেস্টের সর্বোচ্চ শিখরে
পতাকাটির উপরে থাকবে একটি নাম
সে নাম কেউ কখনো দেখেনি।
সত্যি বলছি-, মা থামাতো-‘ ঘরের ছেলে ঘরে থাক যাবিনা কোথাও’
মা থামতে শেখালেও থামিনি কোনদিন,
পর্বত শৃঙ্গ যখন থামলো মায়ের পদমুলে
পৃথিবী ও থেমে গেল মা তখন গেল চলে।
