চিড়িয়াখানা=
বাঘেরে খুব জব্দ করেছি,
কাল স্বপ্ন দেখেছি রাতে;
চিড়িয়াখানা দেখতে যাচ্ছি
আজ দাদুকে নিয়ে সাথে।
ভয় কি বাঘ সিংহে
আছে খাঁচা ঘেরা,
হনু বানর তো গাছেই থাকে
কি করবে তারা?
বনমানুষ,শিম্পাঞ্জি ও মানুষে,
কি তফাৎ আছে?
হাতে হাত মেলাবো,
কলা আছে কাছে।
হরিন, জিরাফ, গন্ডার ,ভালুক ,সাপ
আর যত পশুপাখি,
কাউকে ভয় নেই,
সাহসে ভরসা রাখি।
দাদু সঙ্গে আছে যখন
আর কিসের ভয়?
সত্যি কথা বলছি
এসব স্বপ্ন নয়।
বনমানুষে দেবো কলা
শেষে ধরি বায়না,
বিপদ সেখানে লুকিয়ে,
ছিল না কারো জানা ।
বাম হাতে কলা রেখে
বাড়িয়ে দিলাম ডানহাত,
করমর্দন করলো বনমানুষ,
কব্জি ভাঙলো হলাম কুপোকাত।
আমি এক খচ্চড়,
দাদুর জানা ছিল না;
দাদুর শপথ- ভুলেও কোনদিন
আমায় নিয়ে যাবে না চিড়িয়াখানা।।
—————-

