খুঁজে বেড়াই=
যন্ত্রনা যখন শুরু হয় বুকে মন কেন কষ্ট পায়
কষ্ট কি হয়না শরীরের বুক তো শরীরেই থাকে
যত আঘাত আসে আসুক তবু শরীর বুক বেঁধে রাখে
কেউ বা আঘাত দিয়ে মন নিয়ে সন্তর্পনে সরে যায়
আমি তোমার তুমি আমার কে কার মাটি নীরব থাকে
সূর্যকে আড়াল করে বারিঝরায় মেঘ যখন
যন্ত্রণা কি হয় না নীল আকাশের বুক ফাটে না তখন
বেশ আছি যন্ত্রণা সয়ে ভাবনার পরশ গায়ে মেখে।
