হারজিতের খেলা=
বহু যুগ কেটে গেছে হারিনি তোমাদের সঙ্গে নিয়ে
ভালো খারাপ বলছি না হারিয়ে দিলে সবাই চলে গিয়ে
চাই না টাকাকড়ি সোনাদানা রাজ সিংহাসন
শুধু শুধরাতে চেয়েছিলাম তোমাদের কলুষিত মন
দুষ্ট বা যা কিছু তোমরা ছিলে আমার সম্পদ
যেথা খুশী সেথা যাক বিদায় হয়েছে আপদ
সেই একই খেলা খেললে অন্যের ঘরে গিয়ে
বেশী বলতে মন চায় না তোমাদের নিয়ে
আমায় কেউ চিনলে না অন্যের ঘরে গিয়ে নিভিয়ে দিলে আলো
চাই না আমার দুষ্ট গরু শূন্য গোয়াল ভালো
ফিরতে আর পারবে না আমার দরজা বন্ধ
বন্ধ চোখ খুলে দেখ অন্ধকার হয়েছ চির অন্ধ।
———-
