আমরা খুব সুখে আছি=

আমরা সবাই সুখে আছি মানুষ এখন শান্ত

মিথ্যা যত উড়ে বেড়ায় মুখ হয় তত ক্লান্ত

মানুষ যখন সত্যি খোঁজে ক্ষুধা তখন মিটে যায়

প্রয়োজনের বেশী চাওয়া মিথ্যার ভেতর খুঁজে পায়

সত্য অমিল যত কথা আমারে আঘাত করে

বশ্যতা মেনে মনপ্রাণ সঁপেছি মিথ্যার দ্বারে

মিথ্যা যত সত্যি কথা সবার মুখে শুনি

সত্য মরে মিথ্যা শোনায় শান্তির বাণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *