অতীত স্মৃতি।।
কেন জানি না যে শুধু অতীত স্মৃতি মনে পড়ে!
কখন সে যে হারিয়ে গেল অনেক দূরে কিশোরনগর গড়ে;
পাহারা ছিল আকাশ বাতাস দিনে সূর্য রাতে চাঁদ,
অটুট ছিল হৃদয়ের বন্ধন ভাঙলো কেন প্রেমের বাঁধ!
পোষা পাখিরে পিঞ্জর কি কভু আটকে রাখতে পারে ?
জলের তোড়ে প্রেম ধুয়ে যায় সাগর যখন  ডাকে তারে ,
সেই স্মৃতি স্বপ্ন আনে তুমি অতীত তাতে কি?
স্বপ্ন যদি সুখ আনে সেই আনন্দে বেঁচে থাকি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *