আয়না >

আয়নাতে মুখ দেখা তোমার অহংকার,

মুখে রং মাখ নিজেকে আড়াল করার।

আয়না বলে আহা তুমি কত সুন্দর,

অন্তর কি কাঁপে না কেমন করেনা বুকের ভেতর!

কে আসল কে নকল সাজানো জীবন গুলো,

তুমি ভুত না মানুষ আয়না জানে ভালো.

এক জীবনে অনেক রং ভালো করে আয়নায় অন্তর দেখো ,

আয়নাতে রূপ বদলায় চরিত্র বদলায় নাকো ।

কারো বা গোঁফ দাড়ি চুলে কলপ কারো নেই;

কপালে লাল সবুজ টিপ ঠোঁটে লিপস্টিক চেনেনা কাউকেই.

মনুষত্ব বিকিকিনি মন হারায় রঙের দরবারে,

যতই সাজ অহঙ্কারী আয়না সবই বুঝতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *