∆ আমি শুয়ে থাকি ∆

সবাই যখন কাজে ব্যস্ত

আমি শুয়ে থাকি,

চোখের পাতা খোলা থাকে

হতাশাকে ডাকি ,

কঠিন কাজে ব্যস্ত সবাই

কাজের নাই শেষ,

বিরামহীন হাত পা শরীর

গড়গড়িয়ে চলছে দেশ,

আমি কেবল দিশেহারা

চোখ থাকতেও অন্ধ,

যেদিকে তাকাই শুধু কড়িকাঠ

সব রাস্তা বন্ধ,

খোলা চোখে স্বপ্ন ভীড় করে

সেখানেতে থামি,

আশা ভরসা সব হারিয়ে

জীবন ঊষর মরুভূমি,

কেউ যেন আষ্টেপৃষ্ঠে বেঁধে

বিছিয়েছে জাল,

মনে ভাবি কেউ এসে

খুলবে আগামীকাল,

কাল যখন আজ হয়ে

শতাব্দী পার হয়,

পৃথিবীটা হারিয়ে গেছে

কেউ কারো নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *