কাল ও মানুষ=
কালের নিয়মে মানুষ মানুষকে চিরতরে ভুলিয়া যায়
নিয়ম তৈরী মানুষের যখন মানুষের স্বার্থ ফুরায়
বন্ধু ভাবিয়া আপন করিয়া অন্তরে রাখি যাহারে
অসময়ে ভগ্ন হৃদয়ে ভিক্ষা লইতে যাই তারই দ্বারে
শূন্য হাতে ফিরাইল বন্ধু তার রক্তচক্ষু ভেতরে বাইরে দেখি
সমস্ত বিবেক দহনে পুড়িয়া একটি বন্ধুর জন্য রাখি
বাকী জীবনের বাকী দিশা বন্ধু শিখাইল মোরে
আজ বুঝিলাম এ জগতে কেহই আপন নহে সবাই যে যার তরে।।
