সম্মান কিনতে চাই=

দাদা বলতে পারেন সম্মান কোথায় কিনতে পাওয়া যায়?

দাদা বললো- ‘সেরা বাজার সুপার মার্কেট বড়ই সস্তা সবাই সমান কিনে খায়’।

দাদার কথায় সুপার মার্কেটে সব্জী দোকানে বলি-‘দাদা সম্মান কিনতে চাই ‘

দোকানদার সম্মান দিয়ে বলেন- ‘দাদা, ব্যাগটা দিন সব্জী মেপে ভরে দিই’।

ব্যাগ ভরা বাজার দিয়ে বলে দোকানদার-‘ছাড়ুন পাঁচশোর নোট, কাটুন এখান থেকে।’

অবাক হয়ে বলি-‘ দাদা -এ কেমন ব্যবহার! কোন্ সব্জীর কত দাম বলবেন না আমাকে?

দোকানদার বলে-‘মশাই, সব হিসেব পাঁচশো, দর দাম হয়না, নিতে হলে নাও নাহলে ফুটে যাও’।

আমি বলি-‘দাদা, কোন সব্জীর বাজার দর কত অন্তত তার হিসেবটা তো দাও’।

দোকানদার আমার হাত থেকে ব্যাগটা টেনে সব্জী ঢেলে নিয়ে বলে-‘ ফুটুন মশাই,

আপনার মত পাগল খদ্দেরের কাছে সমান বিক্রি নাই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *