কালবৈশাখী>
গ্রীষ্মের দুপুর ঠাঠা রোদ্দুর
আগুন বাহির ঘর
বৃষ্টি ধোয়া হিমেল হাওয়া
হঠাৎ ঢুকলো ঘর
বন্ধু সমীরণ এলো
বর্ষাকে নিয়ে এলো না
শরীর জুড়ালো ক্ষনিক
মন আর জুড়ালো না
ঘেউ ঘেউ করে ছুটছে কুকুর
বেড়াল ডাকে মিউ মিউ
ঘরের পানে ছুটছে গরু
মাঠে থাকছে না কেউ
তাল মিলিয়ে ডাহুক ডাকে
সুর ধরেছে বেহাগ
বেহাল অবস্থা বুঝে
ভেকের দলের হচ্ছে রাগ
পালেদের পুকুরে টুপটাপ
আমেরা ভয় পেয়েছে খুব
তিন কেজি পোষা কাৎলাটা
তড়িৎ গতিতে দিল ডুব
উড়ছে ধূলো আকাশ কালো
পূব পশ্চিম উত্তর দক্ষিণ ঠিক নাই
কিচিরমিচির ঝগড়াঝাটি
পাখী ভাবে কোথায় যাই
অবশেষে বর্ষা রানী এলো
টাপুর টুপুর রিমঝিম সারা দুপুর
কি মিষ্টি কি সৃষ্টি ঝমঝম সুরে
বাজে পায়ের নুপুর
জীবন জুড়ায় গাছেরা দোল খায়
চাতকের তৃষ্ণা মেটে
রুক্ষ মলিন হৃদয় ওড়ে
কালবৈশাখীর দাপটে
সমীরণ বর্ষা আনে
লাঘব করে জীবের কষ্ট
প্রকৃতি এত বিরুপ কেন
নিজেরে করে নষ্ট ।।

