আশার ছলনে ভুলি=

আশা কুহকিনীর ছলনায় ভুলো না বন্ধু

নদীর জলে ঝড় আনে তাই হাসে সিন্ধু

তুমি দেখ টানা টানা আমি কাজল নয়না হরিন চোখ দেখি

বন্ধু দেখেছে কালো কেশ আমি দেখি কেশহীন ডানা ছেঁড়া পাখী

অন্যে দেখেছে শ্বেতশুভ্র দেহে নেই কোন কালো দাগ আমি দেখেছি সিঁদুর ফুলবনে একটি রক্তজবায় রক্তরাগ

সে দেখেছে তন্বী আশা যৌবনচ্ছোল প্রেমে ভরপুর আমি দেখেছি গ্রীষ্মের ভরা দুপুরে প্রখর রোদ্দুর

হায় আশা কে তুমি কি তোমার পরিচয়

নামটি খুব প্রিয় তাই তোমায় নিয়ে ঘর বাঁধতে ইচ্ছা হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *