তারা আমার মা=
উঁআঁ -র অর্থ যে ‘মা’ জন্মে বুঝিনি সেদিন
বুঝেছি চোখের আলোয় মা মাটি দেখেছি যেদিন
মা থাকতে মায়ের কথা ভাবিনি কোনদিন
তাই মা আমার হারিয়ে গেছে হয়েছি মাতৃহীন
মায়ের কোলে খেলেছি অনেক পারিনি মাকে চিনতে
কোল খালি করে চলে গেছে আকাশের তারা হতে
আকাশের কোল থেকে মা আমায় দেখেন যখন
ডুবু ডুবু জীবন বাঁচাতে মা আসেন তখন
পূর্ণিমার রাতে চাঁদের পাশে মাকে যখন দেখি
স্বপ্ন নয় সত্যি মাকে দেখতে বিনিদ্র রজনী আকাশে তাকিয়ে থাকি
মা আলো মা ধরা মা জননী মায়ের নাম তারা
চোখ থাকতেও দেখিনি মাকে আমি অধম দিশাহারা
সব পেয়েও আমি সর্বহারা আর কিছুই চাই না
মায়ের দেওয়া আলোয় খুঁজি আমার গর্ভধারিণী মা।।

