স্বদেশের দেশ=
স্বদেশ আমার মাতা পিতা স্বদেশ আমার দেশ
এই মাটিতে জন্ম নিয়েছে আমার বন্ধু শ্রীমান স্বদেশ
স্বদেশের নাম রেখেছে গর্ব করে তার মাতা পিতা
ছাপোষা এক সাধারণ মানুষ নহে কোন নেতা
নীতি বোঝে রাজা বোঝে বোঝেনা ছলাকলা
দেশ যে পথে চলছে চলুক ‘আমি বাবু কালা’
দেশের নাম সাঁটা বুকে স্বদেশের ধ্বজা ধরে
খায় দায় শুধু ঘুমায় দেশের কাজ নাহি করে
সংস্কার আর সংস্কৃতির ধারে কাছে নেই
সংসার বই কিছু জানে না বাস করে দেশের মাটিতেই
এসব কথা শুনে স্বদেশ ভাই যায় যদি রেগে
কথাগুলো ফেরৎ নিতে হবে ঢোকাতে হবে ব্যাগে
আমি বলি ‘স্বদেশ দা তোমার স্ব টা যদি বাদ দাও
দেশ নামটা অনেক বেটার আমার কথা মেনে নাও’
খুব খুশী হেসে বলে ‘ তোমার কথা পারি মেনে নিতে
কিন্তু – মানুষের খুব কষ্ট হবে আমাকে চিনতে
কষ্ট হয় হোক তাতে আমার কি উপরে আছেন নরহরি
আমার মরদেহে মাল্যদান এই দেশের মাটিতে যেন দেখে যেতে পারি’।।

