সেদিন এলো না=
কল্পনা একঝুড়ি গল্প বাঁধে সত্য আঁধারে পথ হারায়
আসবে আসবে করে সুদিন দিনগুলি চলে যায়
সিন্দুকে তালা দিয়ে আশা সুখের অতীত যত্ন করে রাখি
মাঝে মাঝে সাধ জাগে একবার তালা খুলে দেখি
অনেক কাল পার করে জীবনে সেদিন আর এলো না
চোরেরা কি নিয়ে গেল যত্নে রাখা আমার যত কল্পনা?
