ভুতের ভোট-
ভুতের রাজা দিল বর
ভুতেরা দেবে ভোট
রাজা জিতবে এবার
ভুতেরা বাঁধে জোট
ভুতের জয় হবেই হবে
কোটি ভুতের সমর্থনে
রাজার বদন হলো বাঁকা
গোপাল ভাঁড়ের কথা শুনে
ভুতের নাচন কোদন দেশময়
কোটি কোটি ভুত বাঁধছে দল
কেউ দেখছে কেউ শুনছে
ভোটের বাক্সে ভুতের ছল
ভুতের রাজার বর পেয়ে
ভুতেরা নাম দিল জমা
ভুতের রাজা হারে যদি
প্রজারা কি করবে ক্ষমা
এ আই ভুত দেখছে চোখে
এবার বুঝি কি হয়?
টিভিতে খবর হয়
মজার খেলা দেশময়
মেছো,গেছো,মামদো ভুত
ভুতের আবার প্রকারভেদ
পেত্নী, যুগনী, ডাইনী ভুত,
ভুতের মধ্যে ভেদাভেদ
নিশি, আলেয়া, চুড়েল, উড়েল,
শাকচুন্নিরা বাঁচাবে দেশ
ভুতেরা দিনের আলোয়
গড়ের মাঠে করে সমাবেশ
পিশাচ লুকায় ভোট বাক্সে
এ আইর ডেটা মেনে
আঙ্গুলে করবে ভর
কেউ কিছু না জানে
ভুতের ভোটে জিতবে মানুষ
রাজার হবে পরাজয়
গোপাল ভাঁড়ের সত্য বাক্য
ভুতেরা আনবে দেশের জয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *