দিদি মার্জনা করবেন। ২৪ মে শিলিগুড়ি অরবিন্দ সভাকক্ষে আমি যেতে পারবোনা। এই আবদারের জন্য ক্ষমা করবেন।এই প্রসঙ্গে একটি শুভেচ্ছা বার্তা পাঠালাম। সভাকক্ষে এটি পঠিত হলে খুব আনন্দ পাবো। = শুভেচ্ছা জানাই=
কাঁথি থেকে শিলিগুড়ি মাত্র সাতশো সাতাশ কিলোমিটার ,
মন বলছে কাছে, শরীর বলছে দূর, এ যে দুস্তর পারাবার ।
বই পড়া লেখার পরে, কবিদের সঙ্গে মিলতে ইচ্ছে করে,
ইচ্ছে থাকলেও উপায় কই, এত পথ যাই কেমন করে ?
আনন্দ সবার হবে চোখে চোখে, মন ভরবে না আমার ,
পরে অচেনায় নেবো চিনে, যদি ইচ্ছা থাকে সবার ।
ফেসবুক লাইভে দেখবো যখন, খুশীতে ভরবে মন,
কবিতা পাঠে গানের মূর্ছনায়, ভরবে অরবিন্দ ভবন ।
হৃদয় নিংড়ানো বার্তা দিলাম অন্তর নিংড়ানো শুভেচ্ছা,
কোনদিন আবার মিলবো সবাই, রইলো মনের ইচ্ছা।। নমস্কার
সুধাংশু শেখর রাউৎ
কিশোরনগর, কাঁথি, পূর্ব মেদিনীপুর,৭২১৪০১।
(কিছু অংশের ভিডিও যদি দেন উপকৃত হ’ব।)
