গরীবের ঘোড়া রোগ=

কারো মন্তব্য আমার কবিতা হয়নি হয়েছে অন্য কিছু

কি দরকার বাজে কথায় কেনই বা ছুটবো সেই কথার পিছু

শেষ হয়েছ সেদিনই ছন্দ পতন শুরু করেছিলে যবে

মানুষ জনমে মানুষ হওনি অমানুষ হওয়া কেন তবে

জুতো মেরে গরু দান নিজেই রাখনি নিজের সম্মান

তোমার দয়ায় কলম ধরিনি সইতে পারবোনা কোনো অপমান

তুমি যতই লেখ ভুল ঠিক রবীন্দ্রনাথ হবে না কখনো

মৃত্যুর পরে কবিতায় শ্মশানে আগুন দেবে জেনো

নবকৃষ্ণর মৌমাছি রবীন্দ্রনাথ শুধরে দিয়েছিলেন

দেশ খ্যাত মৌমাছি লিখে কবি অমর হয়েছেন

মুখ আছে বলতে যা খুশী লিখতে তুমি পার

পথের মাঝে সুন্দরীর কেন আঁচল টেনে ধর

আজব দেশ আজব মানুষ আজব কান্ড কারখানা

তার মাঝেও আছে এমন মানুষ তোমার নেই জানা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *