সময় অসময় =
প্রতিদিন সকালে অনেক ভাবনা কাজের
কোন কাজ শেষ হয়নি কোনোদিন
নতুন কাজ এসে যায় কাজের সময়
পুরোনো রোজ ভেসে যায় সুনীলে

রোজ নীলে অসময়ে মেঘ বর্ষা কখনো রোদ ঝলমলে
সময় মানে না অসময় গুলো ভীড় করে
অসময়ে ঘড়ির কাঁটা ঘুমায়নি কোনোদিন
কিভাবে সময়ের সংখ্যা ছুঁয়ে যায় নিরবধি
প্রতিদিন সকালে অনেক ভাবনা ঘুম ভাঙ্গার সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *