পাপ পুণ্যের বেসাতি ∆
পাপ করা সহজ আবার ধুয়ে মুছে ফেলা যায়
পূন্য অর্জন করতে জীব নর্দমার নোংরা জল খায়
এরা কারা নেড়া মাথা কালা পট্টি বাঁধা দুচোখ বন্ধ
গোবর শুকিয়ে ঘুঁটে হয়েছে তাতেই তাদের আনন্দ
মাটির ঢেলার আকার আছে নিরাকারেও অন্ধ বিশ্বাস
চেতনাহীনে ধোঁকাবাজি তারা করছে সবার সর্বনাশ
মগজের চাবিতে জংগ ধরেছে তালা ভেঙ্গে দেখি
থরে থরে ঘুঁটে সাজানো মহাশ্মশান একি!

