সুরের মায়াজাল=
সুরের মায়ায় বেঁধেছ আমায় কে তুমি সোনার মেয়ে
কোথায় পেয়েছ এই দৈব স্বর ওগো সোনার মেয়ে
কোথায় ঘর কে মাতা পিতা কি তাঁদের নাম
শ্রদ্ধা জানাই করজোড়ে জানাই তাঁদের প্রনাম
পাষান হৃদয়ে বিরহের জ্বালা ভাঙা খঞ্জনি বাজাই
ছেঁড়া তারে সুরের যাদু বল মেয়ে আমি কোথায় পাই
পাগল করেছে তোমার সুর হৃদয় মেলেছে পাখা
দাঁড়িয়ে আছি পথপাশে সুরের আশায় কবে পাবো দেখা।।

