কালের ফাঁস=
(স্বপ্নমায়া ২৫/৩/২৬)
পড়েছি কালের যাঁতাকলে জড়াচ্ছি ছলনার জালে অহরহ
খবর নেয় কুশল জানতে চায় প্রজাপতি প্রত্যহ
আমি কি সদ্য ফোটা ফুল নাকি পচা ডোবার জল
একটি জীবন খুঁজতে আমি ভয়ানক অসফল
এফুল সেফুল মধু ছাড়া করে না কোনো বন্ধন
মধু না পেয়ে সে জানাতে চায় না কোনো অভিনন্দন
আমি বেঁধেছি জীবনের গান সবই বোধ হয় বেসুরো
আকাশ বাতাস কাঁদে না মন কাঁদেনা কারো
ঘুরপাক খাচ্ছি শুধু গ্রহ গ্রহান্তরে সূর্য কোথায় পাই
অনির্দিষ্টকালের জন্য বারবার হারিয়ে যাই
রোজ খোঁজা প্রজাপতি মধু পেলেও পেতে পারে
তাইতো আমি হারিয়েও হারিনি আছি বেঁচে প্রজাপতির তরে।।
