দাদা কেমন আছেন=
দাদা কেমন আছেন ভালো নেই
খারাপ কিসে জানতে চাই
জানতে চাই নিজের কাছে
আমার শরীরটা কি ভালো আছে
ভাবভঙ্গি এমন দাদা দিদির
মন কেমন কেমন শরীর
কেউই যখন ভালো নেই
সুস্থ কে কোথায় খুঁজে পাই
সুস্থ খুঁজতে যাই ছুটে
চলতি মানুষ পথে ঘাটে
গ্রাম শহর দেশময়
খারাপ ছাড়া কেউ ভালো নয়
নিকট দুর যে যেখানে
সবাই আছে আপনমনে
কেউ বলেনি কখনো
আমি কেমন এখনো
দিনকাল ভালো নয়
বন্ধু ছাড়া বাঁচা দায়
সুখের অসুখ হয়েছে
অসুখ বাসা বেঁধেছে
বউর হাঁটু কোমরেই
আমার মনটা ভালো নেই।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *