কিছুটা বুদ্ধি ধার দিতে পারি=
যেতে যেতে পথে তুই পড়লি কেন দাঁড়িয়ে
মাথা থেকে বুদ্ধি কি হঠাৎ গেল পালিয়ে
আমার কিছুটা বেশি আছে ধার দিতে পারি
আর এক বন্ধুর দেওয়া কিছুটা বুদ্ধি এখনো ধারি
শোধ যদি দিতে হয় সুদটাও দিস
মন্দ বা ভালো হোক শুধরে নিস
এমন বন্ধু কোথাও খুঁজে পাবি নারে তুই
বুদ্ধি কোথাও ধার পাবিনা যদি ও হয় মায়ের পেটের ভাই।।
