সময় অনেক কম=
তুমি বলেছিলে সব ছেড়ে চলে আসবে
পিছু টান ছিঁড়ে
ছিঁড়তে পারনি বোধ হয়
ভাবতে সময় নিলেনা কেন
জন্মালে মরতে হবে ভাবনি
দূর্যোগ হতে পারে কোনদিন ভীড়ে
বলেছিলাম মাঝের সময়
হেলায় হারিয়ো না যেন
চলতে চলতে পথে পথ সরে যায় না
হয়তো বেঁকে যেতে পারে
তা যদি হয়ে থাকে সময় দাঁড়াবে না
ভুলের মাশুল দিতে
তোমার বাঁকা পথের ঠিকানা
কেউ কি খুঁজে পেতে পারে
তুমিই পার প্রতিদিনের আলোয়
তোমার পথ খুঁজে নিতে
তুমি কে তুমি কোথায় আমি আমাকেই চিনিনা খুঁজি কোন পথে
আরেক জীবনে যদি দেখা হয়
হয়তো পারি খুঁজে নিতে
সময় অনেক কম জীবনের একটি ভুল
করেছ সময় নষ্ট
ছেঁড়া কি যায় কভু সে বন্ধন
চাওয়া পাওয়ার সময় শেষ আমরা পথভ্রষ্ট।।

