মুখের বচন=
ধরি মাছ না ছুঁই পানি এ কথার অর্থ ভালো ভাবেই জানি
রাঙাবো রাঙবোনা চোরে চোরে মাসতুতো ভাই গোপাল খেয়েছে ননী
দুনিয়াটাই গোলকধাঁধা আজব মানুষ কথা খায়
তাল থেকে তিল না হয়ে তিলকে তাল করে আনন্দ পায়
মানুষ কিন্তু পেঁচা নয় প্যাঁচ কষে জীবন গেল
দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক গুনে ভালো
দশের পরে এক জন্মালে হয় বেড়ে এগারোজন
এগারোর পিঠের একজন মারা গেলে থাকে মাত্র একজন
নুন আনতে পান্তা ফুরোয় নুন আনার কি দরকার
আদার ব্যাপারীর কি দরকার জাহাজের খবর রাখার
হঠাৎ দরজায় টোকা – ‘ঠাকুর ঘরে কে?’ বলে আমার গিন্নী
মাত্র একটি কলা খেয়েছি, বললাম- ‘আমি তো কলা খাইনি’।।
