বিরহের হোলি=
হোলির রং গায়ে মেখে সবাই রঙিন বসন্তের আগমনে
রাধাকৃষ্ণে রং মাখাবো দোল খেলবো ভাবছি মনে মনে
রাধার জন্য রেখেছি সাজিয়ে আবির হলুদ নীল লাল কমলা
কৃষ্ণের জন্য নীল বাদ দিয়ে সবুজ ধুসর বেগুনী বেনীআসহকলা
কুঞ্জ সাজায় সখীরা কখন আসবে সেই মধুর ক্ষন
বাঁশীর সুর ওই শোনা যায় বৃন্দাবনে কাঁপছে কুঞ্জবন
চকিতে দখিনা ফাগুন খবর আনে বলে রাধার কানে
সাত রঙে রাঙিয়ে সখীরা নীল কৃষ্ণে করেছে সাদা সাধের বৃন্দাবনে
কৃষ্ণ কালো আঁধার কালো সাদা কৃষ্ণে করবো কেমন কালো
হোক কালো না থাক আলো সাদা কৃষ্ণরাধা রাতে মিলন ভালো
হঠাৎ রাধা মোর বুকে মাথা রেখে কেঁদে বলে
কেমনে খেলিবো হোলি কৃষ্ণ বিরহে এই বসন্ত দোলে।।

