ভাবের শেষ=
ভাবের শেষ লিখবো কি ভাবছি বসে কবিতা হবে কেমন করে
ভাবের ঘোরে মাথা ঘোরে কান্না চোখে অশ্রু ঝরে
কে আমার বন্ধু হবে চোখের জল মুছে দেবে কেউ একবার বল
কোথায় গেলে ভাব পাবো এই বাংলায় আমায় সেথা নিয়ে চল
পাশেই থাকেন দীপেন রায় কবিদের ডাক্তার নিজে বড় কবি
হাজির হলাম তার সকাশে ভর দুপুরে আকাশে নাই রবি
নত মস্তকে প্রনাম সেরে জানাই তাঁরে হয়েছে ভাবের শেষ
আর কি কবিতা হবে না প্রভু আছে কি কোন উপদেশ
“ওরে মূর্খ- ফাগুন বসন্তে দেখছিস মেঘ কালো বৃষ্টি পড়ে টাপুর টুপুর
তাকিয়ে দেখ আকাশে সূর্য নেই ভরা দুপুরে ছুটে পালাচ্ছে কুকুর
প্রতিদিন -ক্ষণে ক্ষণে চোখে দেখা আবেগ মনে ভাব এটা কবির দেশ
ভাবনা অনাদি অনন্ত চির যৌবনা কভু হয় না ভাবের শেষ”।।
