অসময়=
আমি কি বেঁচে আছি জুঁই শিউলি রজনীগন্ধার গন্ধ পেতে
বসন্তে চামেলী বেলী কামিনী মল্লিকার গন্ধ নিতে
বাতাস বলছে সখীদের দোল হবে না কদম তলে
অভিমানি কৃষ্ণ জানে না ফাগুন কখন গেল চলে
সাদা রং মেখে রজনীগন্ধা বলে ওই দেখ লাজে রাঙা পলাশ
পলাশ জানে তার গন্ধ না থাকলে ও আছে মাথায় আকাশ
পাগল ঋতুরাজ দেখেছে শিউলির গন্ধ ছিল না শরতে
মেঘ বলে বড্ড ভারী অসময়ে গাঙ্গ ভরা জল বয়ে নিয়ে যেতে
কেন ফুটবে গন্ধহীন জুঁই শিউলি বেলী আমার অপেক্ষাতে
আমি কি বেঁচে আছি জুঁই শিউলি রজনীগন্ধার গন্ধ পেতে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *