নাম কেনার খদ্দের=
সবাই কি নাম কিনতে পারে বাংলা বইর বাজারে
জোর হাওয়ায় ওড়ে বইর পাতা কেউ পড়তে না পারে
মন আছে ধন নেই ধন আছে মন নেই তবু ভীড় বই মেলাতেই
চা বিস্কুট কথা গল্প লেখক কবি ভাই বন্ধু পাঠক কেবল বইর ক্রেতা নেই
যাঁদের নাম কেনা হয়ে গেছে তাঁরা আছেন স্বর্গবাসের্গবাসে
নাম কেনার খদ্দের যত চক্কর কাটে পাঠক ক্রেতা নেই পাশে
যাঁদের নাম মুছে গেছে তাঁদের বই সাজিয়ে সেজে উঠেছে বইমেলা
আধুনিক কবি গল্পকার শুধুই ভাবে মেলা শেষে আঁধার নামবে রাত্রিবেলা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *