আমার সাধের ময়না=
আমি একটা পাখী খুঁজছি নাম তার ময়না
শুনেছি ময়না বিক্রি হয় ডেমুরিয়ার রথের মেলায়
বহু খুঁজেছি মেলায় কত কথা বলতো সে রোজ সন্ধ্যাবেলায়
বহু মেলা ঘুরে কত আর খুঁজি তারে
বলেছে আমায় তারা যারা পাখী ধরে
ময়নাকে ধরেনি দেখেনি কোনদিন
গাছের ডালে পাহাড়ের কোলে গভীর জঙ্গলে
কবে পাবো তারে আসবে কি সেদিন
স্বপ্নমায়া ছিল চোখে ঠোঁটে স্বপ্নকথা
পাখী হয়ে উড়ে গেল দিয়ে বুকে ব্যাথা
হারিয়ে গেল যৌবন অশ্রু নদীর কুলে
প্রেমিকা যেমন চলে যায় তার প্রেম ফেলে
আর কি পাখা মেলে ফিরবে না মোর পিঞ্জরে আমার সাধের ময়না !

