=শেষ চিঠি=
অশ্রু দিয়ে লেখা চিঠি যারে তুমি দেবে
জেনে নিও অবশ্যই সে তোমায় ছেড়ে যাবে
অভিমান সে বোঝেনা সেসব তোমার অলংকার
ভালোবাসা চায় না সে তার আছে অহংকার
এই শেষ চিঠি আর দিওনা যেটুকু লিখতে বাকী আছে
রেখে দিও যত্ন করে তোমার বুকের মাঝে
হয়তো বা একটি চিঠি আসবে মনের ডাকে
সেই ডাক গ্রহন কর প্রেম দিয়ে সহি কর তাতে
বাকী যা জমা ছিল তোমার হিয়ার মাঝে
উজাড় করে তারে দিও সে চলে না যায় পাছে
অভাব বোধ না থাকলে স্বভাব ঠিক থাকে
খুঁজে নিও প্রানপ্রিয়া যে তোমার ছবি আঁকে
অশ্রু দিয়ে হয় না লেখা সবই মনের কল্পনা
প্রান থাকতে প্রানের মূল্য কেউই আজ বুঝলো না।।

