= কবি ও শিল্পী=
কবিতা লিখলে ছবি আঁকলে সবাই কি কবি শিল্পী হয়
কবি ছবি কাগজে আঁকলে তারে কি শিল্প কয়
ছবি কবি দুটি পথে যারা চিরকাল যাচ্ছে হেঁটে
শ্রমের মূল্য পাচ্ছে কি লাল কালো মসি ঘেঁটে
আবেগ যখন কলম ধরে যা খুশী সে লিখতে পারে
তুলি হাতে ছবি আঁকে শিল্পী কারো অন্তরে
মনে যদি দাগ না কাটে তবে কি হবে ছবি
মানুষের মন যে বোঝে সেই হতে পারে প্রকৃত কবি
ভাবনা যখন উড়ে বেড়ায় মন তখন ধায় বেগে
পলকহীন চোখের পাতা নিদ্রাহীন রাত জাগে
অনাদি অনন্ত নীলে দোয়াত কালি যোজন দূর
কাগজ কেঁদে মরে ছন্দ পতন কাটে তাল কাটে সুর
আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে ধ্রুব তারা
চাঁদের চোখের জল মুছবে কে কবি আত্মহারা
মায়ের চোখের অশ্রু কবি শিল্পীর চোখের জল
মানুষ যদি কাঁদে হাসে তবেই ভাবনা পায় তল।।
