মেলেনা কবিতার ছন্দ মনে শুধু শব্দদ্বন্দ্ব

শেষ শব্দ মেলাতে গিয়ে হাতে অভিধান নিয়ে

চোখ দিয়ে দেখি কলম দিয়ে লিখি

যা লিখেছি সব ভুল নাই কিনারা নাই কুল

মনে মনে ভাবি হবোনা আর কবি

মনে হঠাৎ উঠলো ভেসে কখন তিনি দাঁড়িয়েছেন এসে

বলেন লেখ তুমি শান্তি মনে আমি আছি তোমার সনে

সম্মুখে আমি কারে দেখি বিশ্বকবির ছবি একি

কলম বলে ধর আবার পংক্তি লেখ বার বার

যা খুশী মনে আসে তোমার দুঃখে আকাশ হাসে

যা লিখি হচ্ছে অমিল মেলাতে লিখি গরমিল

হাসি কান্না অনাবিল শেষে হবে অন্ত্যমিল ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *