বৈশাখী সনেট সংকলন
ফারাসী সনেট
কলমে – সুধাংশু শেখর রাউৎ
শিরোনাম – ভিখারী
তারিখ -০২/০১/২০২৬
মাথা পা কেউ চলে না মন বড় ভারী
অর্থ বল নাই চালাই কেমন করে
ভিক্ষা কে দেবে চাইতে বড় লজ্জা করে
মান হুঁষ দিয়েও কি ভিক্ষা পেতে পারি
চাইনা সম্পদ চাই এক মুঠো ভাত
এই রক্ত মাংস শরীরে ঘৃণার বাস
পাপই জমেছে পুন্য গেছে বনবাস
পারে নিয়ে চল সখা ধর মোর হাত
এ ব্যাথা কঠিন ব্যাথা কারে কিবা বলি
দিন যে কাটেনা পেটের জ্বালায় জ্বলি
এই দেহ পড়ে রবে আত্মা চলে যাবে
জগতের মার আর কি সইতে পারি
হয়তো কোনোদিন কায়ার মৃত্যু হবে
কাউকে পাবোনা পাশে আমি যে ভিখারী।
