বৈশাখী সনেট সংকলন
পেত্রার্কীয় সনেট
কলমে – সুধাংশু শেখর রাউৎ
তারিখ -০২/০১/২০২৬
শিরোনাম -অহংকার =
অহংকার ধারালো অস্ত্র হিংসার হাতে
শব্দ কোষের আগুন জ্বলে পৃথিবীতে
লক্ষ্যহীন জনগণ বাঁচবে কি পেতে
হানাহানি মারামারি মানুষের সাথে
কান পাতলে অশ্লীল শব্দদ্রুম শুনি
কিভাবে থামবে বেগতিক অহংকার
ক্রোধের উৎস তীব্র হিংসার আধার
স্বার্থত্যাগের দ্বারা হিংসা হারবে জানি
যুগে যুগে বদলায় হিংসা প্রতিহিংসা
তুষের আগুন নেভেনাকো বীনা জলে
হিংসার আগুনে ঘৃত জ্বলছে অনলে
চোখে দেখে দেখিনা কারও অপরাধ
আমার নেই দরকার মেটাতে সাধ
জড়িয়েছি যে ফাঁদে কেন বাঁচার আশা?
