আগুন লেগেছে ঘরে=
আগুন লেগেছে গেল সনে শুভ দেখি নতুনে,
জ্বলছে আগুন ধিকিধিকি শীতল বাতাস বইছে জোরে নতুন আশা জাগে মনে।
আগুন আগুন, লেগেছে আগুন কোনখানে ?
অনেকেই বলছে বছর শেষ হবে যেখানে।
সেকি! নতুন বছর আসলো ওই আর কি তবে রক্ষা নাই?
নতুন বছর নতুন সাজে চারদিকে রনডঙ্কা বাজে।
জলে আগুন স্থলে আগুন আগুন লেগেছে ঘরে ঘরে, সীমান্তে জ্বলছে আগুন মানুষ মারে আর মরে ।
হৃদয়ে জ্বলছে তুষের আগুন মনে আগুন জ্বালাতন করে।
আকাশে আগুন বাতাসে আগুন পেটে আগুন- আগুন রাজনীতির ঘরে।
বর্ষ শুরু শীতের কোপে মানুষ জমে বরফ নেতা মন্ত্রী দেদার ফূর্তি করে।
বাজারে আগুন টাকা পুড়ছে রক্ত হচ্ছে গরম,
বাজীতে আগুন দিয়েছে নতুন বছরে নেইকো লজ্জা সরম।
উপায় কি বাঁচতে হলে লড়াই ছাড়া আর কি উপায় আছে?
কালের সঙ্গে লড়তে হবে পুরোনো বছর ফুরিয়ে যাচ্ছে।আগুনে পোড়া ছাই ভস্ম নোংরা জঞ্জাল সরাই এসো সবাই,
নতুন বছরে শপথ নিয়ে পুরোনো কে বিদায় জানাই ।।
