নতুনের আগমনে=

বছরের শেষ দিনে আবেগময়
স্মৃতিগুলি হবে অচেনা
ছবি হয়ে রবে পড়ে মনের পাতায়
দিনগুলি পাল্টাবে যুগ যুগ ধরে
রাত দিন চন্দ্র সূর্য আকাশ নক্ষত্র
সকাল সন্ধ্যা বদলাবে না
নতুন বছরে নতুন সূর্য
কখনো হয়না নতুন
নতুনের মাঝে পুরোনো বাঁচে
স্মৃতির আলো জ্বেলে
আনন্দ উচ্ছ্বাস পুরোনো হবে
নতুন বছর এলে
স্মৃতি সততই মধুর হয়
উড়াই নতুনের কেতন
বছর শেষ বছর শুরু
সবই মানুষের চেতনা
শুরু শেষ পুরোনো নতুন
নতুন বর্ষ হোক শুভ
মানুষ যদি মানুষ হয়
তবেই বর্ষ হবে নব
খুশী আনন্দে ভরে উঠুক নতুন বছর বছর
অচেনা হোক চেনা।


