অরন্যের অধিকার=
অরন্যের সন্তান প্রাণীকুল বিশ্ব সৃষ্টির প্রয়াস কোষে,
তফাৎ কি দেব ও দানবে তফাৎ কি জানোয়ার মানুষে,
সৃষ্টির রহস্য ভেদ করে পারেনি জানতে বিজ্ঞান বিশ্বে,
আবেগ বা বেদনা জীবন যন্ত্রণা সবই মানুষের, পূর্ণচ্ছেদ শেষে ।
জীববৈচিত্র্য জগতে বৃক্ষ কি বাঁচে মরুতে বাঁচার ইচ্ছা সাধ শান্তি সব মানুষের হাতে অরন্যের ইচ্ছা তার সন্তানদের রক্ষা করা মানুষেরে নয়,
অরন্য সাফ করে ঘর বাঁধতে মানুষের কেন ইচ্ছা হয়?
মনের সাধ জীবকুলে কেবল মানুষেরই আছে,
মন নেই অরন্যের নেই কোন অধিকার সে কেমনে বাঁচে ?
সাহারা ডাকে অরন্য ও মানুষে ‘আমি সন্তানহারা,’
অরন্য ও মানুষে বিরোধ চিরকাল এর বিচার করবে কারা?


