বড়দিনের অভিমান=

বড়দিনের অভিমান=
নাতি বলে বড়দিনে পিকনিক মন ছটফট করে
কেক কাটা কেক খাওয়া ও সব হবে পরে
নাতির মুখে এমন কথা কখনো শুনিনি আগে
পিকনিক করতে নাতির বড় মজা লাগে
নাতিরে বুঝিয়ে বলি বড়দিনে কেউ পিকনিক করে
স্পট পাবো না ভর্তি লোক আজ সমুদ্র ধারে
ভাবি মনে আমার মতন হয়তো সবাই যদি ভাবে
এমন ঘটনা ঘটবে কি দীঘা জনশূন্য হবে
অভিমানে বা রাগে নাতি নোয়ায় তার মাথা
দুজনারই দুঃখ ভারী কেউ কি বোঝে দাদু নাতির কথা
হাত ধরে চলেছে দাদু গুটি গুটি করে
সদা বাজছে করুন সুর তার মনোবীণার তারে
চল দাদু দেখি গিয়ে কেমন ভীড় সবাই  পিকনিক করে
হাঁটতে হাঁটতে দুই বন্ধু পৌঁছে গেলাম দীঘার সমুদ্র তীরে 
এমন কান্ড ঘটলো যা ভেবে অবাক হই
অবাক কান্ড দীঘায় একটিও মানুষ নেই
নাতি বলে চালাকি করলে দাদু পিকনিক করলে ভালো হতো
নাতির অভিমান দুঃখ দিল আমার মাথা হলো নত
অগত্যা পাঁচশো টাকার কেক কিনে দিলাম নাতির হাতে
পিকনিকের কথা দিয়ে ভারাক্রান্ত মন নিয়ে ফিরলাম নাতির সাথে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *