=অশ্রু যখন দাঁড়িয়ে পড়ে =
অশ্রু যখন দাঁড়িয়ে পড়ে
বেদনা তখন খালের ধারে
খাল যখন নদীতে মেশে
চোখের জল গড়িয়ে পড়ে
সাগর সাগর খেলা নয়নে
উথাল পাথাল ঢেউ জলে
হৃদয় নাচে ঢেউয়ের তালে
বেদনা বাড়ে ক্ষনে ক্ষনে
মনের কেন হয়না মরন
হৃদয় যখন আত্মহারা
আছে কোথাও শান্তির খোঁজ
বেদনারে করতে হরন।।

