স্বপ্নমায়া -শনিবারে ছড়া, ১/১১

মান ও হুঁশ

শরম নেই যার তারে বেশরম কয়

মান নেই যার তার হুঁশ কি করে হয়

গাছে ডালে পাতায় মান খুঁজে ফেরে সে

স্বর্গে যাওয়ার সিঁড়ি খোঁজে সাপ লুডোতে

জিভের ডগায় তেতোকে মিথ্যে মিষ্টি বলে

গলায় সুর চড়িয়ে রাতদিন অন্ধকার পথে চলে

সন্দেশের বহর ভারি রোজ খবর হওয়া চাই

সন্দেশে ও দেশ আছে কেবল মানুষ নাই

আজব দেশের আজব জীব ধরি মাছ না ছুঁই পানি

বস্ত্র নাই যার কিভাবে আঁচল ধরে টানি

নুন আনতে পান্তা ফুরোয় এইতো বেশ আছি খুশ

মান-হুঁশ নাইবা থাক তবুও মোরা রক্ত মাংসের মানুষ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *