অবুঝ শিশুমন
একটা মোবাইল লাগবে তার জন্ম থেকে আঠার
স্মার্ট হবে টেডীবয় জন্ম থেকে বার
হাঁটা চলা শিখছে না খাচ্ছে না মোবাইল ফোন ছাড়া
কথা শেখার আগেই গুনে দশগুন বাড়া
দেয়াল ধরে উঠে দাঁড়ায় যেন বীর বাহাদুর
মোবাইল না দিলে থামেনা তার কান্নার সুর
মায়ের আদর ভিডিও না দেখালে খায়না বেবী আমার
পিতা ভাবে কি করি গেরিলা কাঁচ ভেঙ্গে চুরমার
যুগের  আলোয় খুশীতে ডগমগ সন্তানের মাতা
স্মার্ট গৌরবে গৌরবান্বিত স্নেহান্ধ শিশুর পিতা
বছর পার হতেই শিশুর মুখে এলো ভাষা
ইতিহাস মিথ্যা করে শিশু ধরলো মোবাইল নেশা
বহু কষ্ট বহু দুঃখ পিতা মাতার আর সওয়া যায় না
তবুও সুখের সংসারে আলো দেয় স্মার্ট শিশুর হাসি কান্না
সুসময় সুদিনে শিশুর কন্ঠে এলো কঠিন কথা
বাবা মার প্রেম বিরহ শিশুর মুখে দিচ্ছে বড় ব্যাথা
বেবী একদিন বেব হলো মোবাইল সঙ্গী কত কথা বন্ধুর সনে
বন্ধু ছাড়া চেনে না সদা সর্বদা মোবাইল ফোন কানে
এই শিশু এত স্মার্ট পড়াশুনা লাটে উঠেছে চিন্তিত পিতা মাতার মন
যুগের খেলা অনেক বাকি একদিন বুঝবে অবুঝ শিশুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *