শুভ বিজয়া নষ্টালজিয়া
সহস্র কামনা বাসনা
ভগ্ন হৃদয়ে যাতনা
আবেগ উল্লাস আনন্দ
অন্ধের দুয়ার বন্ধ
জ্ঞানহীন বিজ্ঞান
বিশ্বাসে উদ্বেল প্রাণ
পাষান হয় ভাসান
মুশকিল আসান
সুখের যখন শেষ
যাতনা দেয় ঠেস
মন হয় আনমনা
কেউ তা জানে না
যখন কখন কায়া
কালো সময়ের ছায়া
অতি ক্ষীণ আশা
বিসর্জন মরনের ভাষা
মর্ম ছোঁয় হিয়া
নষ্ট শুভ বিজয়া।


