শিশুমন
দাদু নাতির সঙ্গে চলে একটা গাড়ি বায়না তার
দুর্গাপূজা অষ্টমীতে মানুষ চলে হয়ে একাকার
দাদুর ভাবনা নাতির ভাবনা আকাশ আর পাতাল
দিন মজুরিতে শরীর বয়না অভাব চিরকাল
নাতির অনেক আশা একটা গাড়ি কিনে দিতে হবে
আর সে কিছুই চায় না গাড়ি হাতে পেলেই আবেগ থেমে যাবে
আবেগটা বাড়ছে দাদুর যোগ বিয়োগের ফল মাত্র দশ
মা দূর্গা তাকিয়ে দেখে কে কার হয় বশ
খেলনা দোকানের সামনে নাতির চোখ গেল আটকে
সেই গাড়ির দাম জেনে দাদু চোখে অন্ধকার দেখে
সেই ফাঁকে সরে পড়াটাই বুদ্ধিমানের কাজ
ভেঙে খান খান হৃদয় মন নাতির মাথায় পড়লো বাজ
অশ্রু গড়ায় নাতির চোখে কাহিল দাদু ফিরে এলো বাড়ি
জীবন দিয়ে ও পারবেনা দাদু কিনে দিতে ওই গাড়ি
ঘরে ফিরে নাতিকে ধরলো অকাল জ্বরে
সকাল হতে দাদুকে আর দেখা যায়নি ঘরে
দুপুরে নাতির হাতে সেই স্বপ্নের গাড়ি এনে দিল
মা দুর্গা মুচকি হেসে সব দুঃখ হরন করে নিল
দাদু নাতির প্রেম খেলা কে খন্ডাতে পারে
কে সে কেমন বাচ্চা খেলনা গাড়ি নিয়ে গেল চুরি করে।
