বেদবাক্য
খালি পেটে জল
ভরা পেটে ফল
জল খেয়ে পেট ভরি
এবার ফল খেতে পারি
ভাত রুটি খাওয়া মানা
যত খুশী জল আর ফল খা না
নাক ডাক ঘুম দাও
ঘুম ভাঙ্গলে জল খাও
পেট ভরলো খেয়ে জল
কি করে আর খাই ফল
মূর্খ যদি পন্ডিত হয়
যেতে হবে যমালয়
ভাত রুটি পেট আধা
সিকি ভাগ ফল খাও দাদা
আর সিকি ভাগে জল দাও
পুরো ষোল আনা ফায়দা নাও
কথা মেনে চল সবসময়
জীবন হবে মধুময়।।

